ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগের সুযোগ

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশের পুঁজিবাজারে পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগের সুযোগ বাড়ালো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন প্রবাসী ও বিদেশিরা। বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এর জন্য বেশ কিছু শর্ত পরিপালন করতে হবে।

পুঁজিবাজার চাঙ্গা করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নীতি সংশোধনের তাগিদ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এই সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, বিএসইসি অনুমোদিত যেকোনো ফান্ড কিনতে পারবেন বিদেশি ও প্রবাসীরা। তবে ফান্ড কেনার ১৪ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। বাংলাদেশিদের কাছে সহজে মালিকানা বিক্রি করতে পারবেন প্রবাসী ও বিদেশিরা। সংশ্লিষ্ট ব্যাংক এসব কার্যক্রমের নিয়ম-নীতি পরিপালন নিশ্চিত করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধানুশের বিলাসবহুল ঘড়ির দাম তিন কোটি টাকার বেশি

পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগের সুযোগ

আপডেট সময় ০৮:০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০