ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাধা দূর করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ কামনা

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন বিনিয়োগকারীরা। ইতোমধ্যে এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বেজিয়া)।

গত ৩০ জুন এই চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর।

সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের যেকোনো একটিতে জমি ইজারা দেওয়ার জন্য আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বাস্তবায়নে বিচলিত সম্ভাব্য বিনিয়োগকারীরা। এছাড়া ইজারা নীতিমালার প্রতিকূল পরিস্থিতির কারণে বিনিয়োগকারীরা এসব ভাড়ায় নেওয়া জমির বিপরীতে ব্যাংক থেকে ঋণও নিতে পারবেন না।

এতে আরও বলা হয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ভ্যাট সংক্রান্ত অপ্রত্যাশিত চিঠি পাওয়ার পর আমাদের আত্মবিশ্বাস ও প্রত্যাশা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

বিবৃতিতে বলা হয়, আমরা বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে নির্বিশেষে শিল্প ইউনিটগুলোর জন্য সরবরাহ করা শুল্ক অবকাশের সুবিধা পেতে চাই।

বেজিয়া বলছে, বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চলগুলোতে ইজারা দেওয়া জমির হস্তান্তর প্রক্রিয়ায় অনির্দিষ্টকালের বিলম্বের মুখোমুখি হচ্ছেন এবং বেজার প্রতিশ্রুতি অনুসারে সেখানে বিদ্যমান পরিকাঠামো ও সুযোগ-সুবিধাগুলো থাকবে কি-না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এরমধ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বন্দর সুবিধা নির্মাণ প্রকল্পও রয়েছে। যা ইতোমধ্যেই এর সমাপ্তির সময়সীমা ছাড়িয়ে গেছে।

বেজিয়া জানায়, এটা সত্য যে বিনিয়োগকারীদের ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং নির্দিষ্ট সময়ের জন্য কর মওকুফও করা হয়েছিল। কিন্তু সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড একটি নোটিশ জারি করে ঘোষণা দেয়, এখন থেকে জমি ইজারা দেওয়ার ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হবে।

সংস্থাটি এও বলছে, সম্ভাব্য ঋণগ্রহীতা জমির মালিক না হওয়ায় ব্যাংকগুলো অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জন্য ঋণ দেওয়ায়ও আগ্রহী নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাধা দূর করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ কামনা

আপডেট সময় ১২:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০