ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী জোর করে নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদের মা বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ জুতা চুরি নিয়ে সংঘর্ষ, জবিতে সাংবাদিকসহ আহত ১৩ বংশালে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ

প্রবাসী স্বামীকে নিতে শাহজালাল বিমানবন্দরে দুই স্ত্রীর মারামারি

আকাশ জাতীয় ডেস্ক:  

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর মধ্যে কুয়েত থেকে দেশে ফিরেই এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এক প্রবাসী।

মঙ্গলবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার দুই স্ত্রীর দু’জনই তাকে বরণ করতে হাজির। কাকে রেখে কার সঙ্গে যাবেন তিনি!

এই নিয়ে দুই স্ত্রীর মাঝে শুরু হয় ঝগড়া। আর সেটি থামাতে হস্তক্ষেপ করতে হয়েছে বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী যুগান্তরকে এ ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুয়েত ফেরত এক প্রবাসীকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন তার দুই স্ত্রী। একপর্যায়ে স্বামীর দখল নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে।

সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে সটকে পড়তে চান। কিন্তু স্ত্রীও নাছোড়বান্দা, গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন। পরবর্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান, এই দুইজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তীতে মোবাইলে বিয়ে করেছেন।

পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে দুই স্ত্রীসহ প্রবাসীকে সংলগ্ন থানায় নিয়ে যাওয়া হয়। ওই কুয়েত প্রবাসীর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মিটমাটের দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী

প্রবাসী স্বামীকে নিতে শাহজালাল বিমানবন্দরে দুই স্ত্রীর মারামারি

আপডেট সময় ১০:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০