ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

জীবন বাজি রেখে হাঙরকে ঘুষি মেরে স্ত্রীকে বাঁচালেন স্বামী

আকাশ নিউজ ডেস্ক:

সিনেমার পর্দায় নায়িকাকে বাঁচাতে অসম্ভবকে সম্ভব করেন নায়করা। কিন্তু বাস্তবজীবনে অস্ট্রেলিয়ার এক যুকক তা-ই করলেন। জীবন বাজি রেখে একটি হাঙরকে ক্রমাগত ঘুষি মেরে স্ত্রীকে বাঁচিয়েছেন তিনি।

শনিবার সকালে অস্ট্রেলিয়ার সিডনি লাগোয়া ম্যাকোয়্যার বন্দরে ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বন্দরের কাছে যখন মার্ক র‌্যাপ্লে এবং তার স্ত্রী সি-সার্ফিং করছিলেন, তখন আচমকা একটি হাঙর মার্কের স্ত্রীর ডান পায়ে প্রথমে একবার কামড় দেয়। তিনি যন্ত্রণায় চিৎকার দিলে ফের তার পা কামড়ে ধরে হাঙরটি।

পরে ঘটনা বুঝতে পেরেই মার্ক নিজের প্রাণের তোয়াক্কা না করে স্ত্রীকে বাঁচাতে প্রায় ১০ ফুট লম্বা ওই হাঙরটিকে ক্রমাগত ঘুষি মারতে থাকেন। অবশেষে রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যায় হাঙরটি। তারপর রক্তাক্ত স্ত্রীকে তীরে নিয়ে আসেন মার্ক। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর খবর দেওয়া হয় পুলিশে। পরে জখম তরুণীকে এয়ারলিফ্ট করে সিডনির হাসপাতালে ভর্তি করে পুলিশ। তার ডান পায়ে অস্ত্রোপচার হয়েছে।

ঘটনা জানাজানি হতেই এলাকায় নায়কের সম্মান পাচ্ছেন মার্ক। যদিও তিনি নিজে বলেছেন, অন্য যেকোনো স্বামীর মতোই স্ত্রীর প্রতি কর্তব্যের খাতিরেই তিনি ওই কাজ করেছেন।

নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাকর্মীরা পৌঁছানোর আগেই ডয়েলকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা দেন সৈকতে থাকা লোকজন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অবস্থা এখন স্থিতিশীল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত এক মাসের মধ্যে এটি অস্ট্রেলীয় উপকূলে তৃতীয়বার হাঙরের হামলার ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

জীবন বাজি রেখে হাঙরকে ঘুষি মেরে স্ত্রীকে বাঁচালেন স্বামী

আপডেট সময় ১০:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০