ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

অবাক দৃশ্য, পরিষ্কার নীল আকাশে বিনা মেঘেই বজ্রপাত! (ভিডিও)

আকাশ নিউজ ডেস্ক:

যে কোনও সময় যে কোনও জায়গায় বজ্রপাত হতে পারে। তবে সে সব ক্ষেত্রেই একটি বিষয় সাধারণ, তা হল আকাশ জুড়ে কালো মেঘের উপস্থিতি। কিন্তু বাস্তবে কখনও দেখেছেন, বিনা মেঘে বজ্রপাত? এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দি হল। বিশ্বাস না হলেও ভিডিওটি তেমনই দেখাচ্ছে, পরিষ্কার আকাশ থেকে নেমে আসছে বিদ্যুতের ঝলক।

একটি ইউটিউব চ্যানেলে ১২ আগস্ট ভিডিওটি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে ঘটনাটি। আকাশ মোটের উপর পরিষ্কার, শরতের কিছু মেঘ রয়েছে। সাদা মেঘের বাইরে বাকি আকাশটাই একদম নীল, রীতিমতো রৌদ্রোজ্জ্বল। এমন আকাশ থেকে বজ্রপাত হতে দেখা গেছে বলে খুব একটা শোনা যায়নি, আর ক্যামেরায় ধরা পড়া তো আরও দূর অস্ত। কিন্তু এমনই আকাশ থেকে হঠাৎই সামনের একটি তাল গাছে বিদ্যুতের ঝলক নেমে আসে। আর তাতে তাল গাছের একটি পাতাও ভেঙে ঝুলে পড়ে।

ভিডিওটি ফ্লোরিডায় টাম্পা শহরে জোনাথন মুর নামে এক ব্যক্তির দ্বারা রেকর্ড হয়। পরে সেটি ইউটিউবে স্টোরিফুল রাইটস ম্যানেজমেন্ট নামে এক চ্যানেলে আপলোড হয়। ১২ অগস্ট ভিডিওটি আপলোড হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। চার দিনে ভিডিওটি প্রায় সাড়ে ১৭ হাজার বার দেখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

অবাক দৃশ্য, পরিষ্কার নীল আকাশে বিনা মেঘেই বজ্রপাত! (ভিডিও)

আপডেট সময় ১০:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০