ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসুস্থ হয়ে হাসপাতালে চিত্রনায়ক ফারুক

আকাশ বিনোদন ডেস্ক : 

অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দিন ধরে শরীর খারাপ থাকায় তিনি হাসপাতালে ভর্তি হন ১৬ আগস্ট। তবে দুইবার করোনা টেস্টে তার ফলাফল নেগেটিভ এসেছে।

হাসপাতালে ফারুকের সঙ্গে অবস্থান করছেন তার ব্যক্তিগত সহকারী শিপন। তিনি সর্বশেষ আপডেট নিয়ে বলেন, ফারুক স্যারের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। কিন্তু এখন পর্যন্ত জ্বর কমেনি। তবে জ্বর ছাড়া অন্য কোনো সমস্যাও নেই তার শরীরে। চিকিৎসকরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। জ্বর কমলেই হয়ত হাসপাতাল থেকে ছাড়া পাবেন স্যার। এজন্য সবার কাছে দোয়া চাই।

আজ ১৮ আগস্ট এই খ্যাতিমান অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু তিনি জন্মদিন নিয়ে কোনো আয়োজন করেন না ১৯৭৫ সালের পর থেকেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকেই তিনি জন্মদিন পালন বন্ধ রেখেছেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয় বড় পর্দায়। ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘মিয়া ভাই’সহ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের জন্য একবার শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা ও আজীবন সম্মাননায় ভূষিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অসুস্থ হয়ে হাসপাতালে চিত্রনায়ক ফারুক

আপডেট সময় ০৬:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০