ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর দেয়া ‘দুর্যোগ সহনীয় ঘর’ পেল ভূরুঙ্গামারীর ৬৬ পরিবার

আকাশ জাতীয় ডেস্ক: 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৬৬টি গৃহহীন হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবার প্রধানমন্ত্রীর দেয়া উপহার ‘দুর্যোগ সহনীয় ঘর’ পেয়েছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ কর্মসূচির আওতায় ওই ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির বিশেষ বরাদ্দ দিয়ে

গ্রামীণ দরিদ্র গৃহহীন জনগোষ্ঠীর জন্য ‘দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ’ প্রকল্প হাতে নেয়া হয়।

সমাজের পিছিয়ে পড়া মানুষ যাদের ৮০০ বর্গফুট জায়গা বা দুই শতাংশ জমি আছে তাদের জন্য রান্নাঘর ও টয়লেটসহ দুই কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা টিনসেড গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিটি ঘরের জন্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা।

২০১৯-২০২০ অর্থ বছরে ভূরুঙ্গামারী উপজেলায় ৬৬টি গৃহ বরাদ্দ দেয়া হয়। যার মোট ব্যয় এক কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৭৬০ টাকা।

প্রকল্পের সুবিধাভোগী জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের বিপ্লব জানান, তিনি একজন প্রতিবন্ধী, মাথা গুঁজার কোনো ঠাঁই ছিল না। প্রধানমন্ত্রীর দেয়া একটি ঘর পেয়েছি, আমি খুব খুশি।

তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের জাহানারা বলেন, ‘আগোত ভাঙা ঘরোত থাইকছোং, ঝড়ি পইড়লে ঘরোত পানি পইড়ছে। ইউএনও স্যার দেখি যায়া মোক এখান ঘর দিছে। এ্যলা মুই ছওয়া-পোয়া শুউদ্দা পাকা ঘরোত থাকোং’ (আগে ভাঙা ঘরে থাকতাম, বৃষ্টি পড়লে ঘরে পানি পড়ত, ইউএনও স্যার দেখে গিয়ে
আমাকে একটা ঘর দিয়েছে এখন সন্তানসহ পাকা ঘরে থাকছি)।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা দিয়েছিলেন, সবার জন্য বাসস্থান- এ লক্ষে গৃহহীরদের গৃহদান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে, কয়েকটি ঘরের রংয়ের কাজ চলছে।

বলদিয়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, এ প্রকল্পে গৃহহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার, নদীভাঙনসহ, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে গৃহহীন পরিবার,বিধবা মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবারে উর্পাজক্ষম সদস্য নেই এমন পরিবার এবং অসহায় বৃদ্ধ/বৃদ্ধাদের বেশি অগ্রাধিকার দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা, দেশের কেউ গৃহহীন থাকবে না- সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে হতদরিদ্রদের জন্য ‘দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ’ করা হয়েছে।

উপজেলার ৬৬টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিতে পেরে আমাদের ভালো লাগছে, ঘর পেয়ে উপকার ভোগীরাও খুব খুশি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

প্রধানমন্ত্রীর দেয়া ‘দুর্যোগ সহনীয় ঘর’ পেল ভূরুঙ্গামারীর ৬৬ পরিবার

আপডেট সময় ০৬:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০