ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অতিরিক্ত মেদ বাঁচিয়ে দিল জীবন

আকাশ নিউজ ডেস্ক: 

বিশ্বের একটা বড় অংশের মানুষ অতিরিক্ত মেদ নিয়ে চিন্তিত। এই মেদেরও যে ভাল দিক আছে, তা মনে হয় চীনের এই যুবকের চেয়ে ভাল কেউ বলতে পারবেন না।

চীনের এই ব্যক্তি তার স্থূলতার কারণেই প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। তেমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এটি চীনের হেনান প্রদেশের লুয়ং শহরের ঘটনা। ২৮ বছরের লিউ নামে এক ব্যক্তি বাড়ির কূপের মধ্যে পড়ে যান। তিনি একেবারে নীচে পড়ে যাননি, বরং কূপের মুখে আটকে গিয়েছিলেন। আসলে কূপের মুখটি খুব ছোট, লিউ-এর বিশাল শরীর তাতে কোমর পর্যন্ত ঢুকে গেলেও পেটের কাছে আটকে যায়।

এটি লিউ-দের পরিবারের ব্যবহারের জন্য তৈরি কূপ। এমন বিপদের কথা ভেবেই তার মুখে একটি কাঠের পাটাতন ঢাকা দেওয়া থাকত। কিন্তু সম্প্রতি সেটি নষ্ট হয়ে যাওয়ার ফলে ভুলবশত কূপে পড়ে আটকে যান লিউ। খবর যায় ফায়ার সার্ভিসের কাছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে সেখান থেকে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন লিউ-এর ওজন প্রায় ৫০০ পাউন্ড (প্রায় ২২৬ কেজি)। লিউ-এর কূপের মুখে আটকে থাকা ও তাকে উদ্ধারের জন্য জড়ো হওয়া দমকল কর্মীদের কাজ উপস্থিত কেউ ক্যামেরাবন্দি করেন কেউ। পরে যা সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়। আর এমন একটি ভিডিও স্বাভাবিক ভাবেই ভাইরাল হতে সময় নেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অতিরিক্ত মেদ বাঁচিয়ে দিল জীবন

আপডেট সময় ০৯:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০