ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের আসর থেকে বর-কনে উধাও!

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে একটি বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বর-কনেসহ বাড়ির লোকজন।

বাল্যবিয়ের শিকার কনে নবম শ্রেণির শিক্ষার্থী। কনে সর্ম্পকে বরের ফুফাতো বোন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ওই ছাত্রীর অভিভাবকরা চালাকি করে বিয়ে দিতে কনেকে নিয়ে চলে আসেন কসবা উপজেলার গোপিনাথপুর কনের মামার বাড়িতে (বরের বাড়ি)। বরের বাড়িতে উভয়পক্ষ মিলেই এই বিয়ের আয়োজন করেন।

পরে খবর পেয়ে বিয়ে বাড়িতে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান। ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে বর-কনেসহ বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে বরের মাকে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া যাবে না মর্মে মুচলেকা নেন এবং বাল্যবিয়ে বন্ধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান বলেন, বর-কনেসহ বাড়ির লোকজনকে পাওয়া যায়নি। পরিবারের অন্যান্য লোকজনদের বোঝানো হয়েছে, বাল্যবিয়ের অপরাধ সম্পর্কে এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের আসর থেকে বর-কনে উধাও!

আপডেট সময় ০৬:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০