ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

এগিয়ে যেতে চাই আরো নতুন উদ্যমে: সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৪ বছর পূর্ণ হয়েছে গত ৬ আগস্ট। ২০০৬ সালের ওইদিনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। একই ম্যাচের মাধ্যমে ওয়ানডেতে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। যদিও এর আগেই টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মুশফিক।

ক্যারিয়ারের ১৪ বছরের বিভিন্ন সময়ের অংশ নিয়ে তৈরি করা একটি ডকুমেন্টারি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেছেন সাকিব আল হাসান।

ভিডিও আপলোড করে ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে। ধন্যবাদ সবাইকে।’

সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

এগিয়ে যেতে চাই আরো নতুন উদ্যমে: সাকিব

আপডেট সময় ০৯:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০