ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ৩ শিক্ষক বরখাস্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের দায়ে গ্রেফতার ফরক্কাবাদ ডিগ্রী কলেজের ৩ শিক্ষককে বরখাস্ত করা হয়েছেন। আইসিটি প্রভাষক মোঃ নোমান ছিদ্দিকী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রভাষক মোঃ জাহাঙ্গীর হোসেনকে সাময়িকভাবে এবং ইংরেজি প্রভাষক এ.বি.এম আনিছুর রহমানকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। কলেজের পরিচালনা পর্ষদ গঠিত তদন্ত কমিটির সুপারিশে কলেজ গভর্নিং বডি এই ব্যবস্থা নিয়েছে।

কলেজের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ গণ্যমান্যদের বিরুদ্ধে ফেসবুকে ফেইক আইডির মাধ্যমে দীর্ঘদিন যাবত অপপ্রচারের অভিযোগে গত ১৯ জুলাই ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ৩ জন শিক্ষককে কলেজের আইটি বিভাগ থেকে পুলিশ গ্রেফতার করে। ঘটনায় কলেজের পরিচালনা পর্ষদ গত ২২ জুলাই সন্ধ্যায় সভাপতির বাসভবনে এক জরুরি সভায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

কমিটি তদন্তের মাধ্যমে জানতে পারে, এলাকার লোকজনের মাঝে আটককৃতদের ব্যাপারে বিরূপ ধারণা রয়েছে। জাতীয় ও স্থানীয় পত্রিকায় ঘটনা প্রকাশের কারণে কলেজের ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। শিক্ষকদের বিরুদ্ধে পূর্বেও ফৌজদারী মামলাও রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের প্রেক্ষিতে কলেজ গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে আটক মোঃ নোমান ছিদ্দিকী ও মোঃ জাহাঙ্গীর হোসেনকে সাময়িক এবং এ.বি.এম আনিছুর রহমানকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. হাছান খান বলেন, এ.বি.এম আনিছুর রহমান কলেজের খন্ডকালীন শিক্ষক। তিনি মূলত ফরক্কাবাদ সিনিয়র মাদ্রাসার শিক্ষক। মাঝে মধ্যে দু’একটি ক্লাস নিতেন। তদন্ত কমিটি গত ৩ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর অভিযুক্ত ৩ শিক্ষককে বরখাস্ত করে কপি বোর্ডে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ বিশিষ্টজনদেরকে নিয়ে গুজব ছড়ানো ও অপপ্রচারের অভিযোগে ওই দুই কলেজ ও এক মাদ্রাসা শিক্ষককে গত ১৯জুলাই পুলিশ গ্রেফতার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ৩ শিক্ষক বরখাস্ত

আপডেট সময় ০৪:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০