ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

লেবানন বিস্ফোরণ : ব্রাহ্মণবাড়িয়ার আরেক তরুণের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনায় মো. রাসেল (২২) নামে ব্রাহ্মণবাড়িয়ার আরেক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় রাসেলের বড় ভাই সাদেক মিয়া গুরুতর আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত মঙ্গলবার বৈরুতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত মো. রাসেল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে।

রাসেলের পরিবার সূত্রে জানা গেছে, তিন ভাই ও দুই বোনের মধ্যে রাসেল সবার ছোট। প্রায় চার বছর আগে রাসেল লেবাননে পাড়ি জমান। তার বড় ভাই সাদেকও সেখানে থাকেন। রাসেল বৈরুতে একটি তেলের পাম্পে চাকরি করতেন। পরিবারের ছোট ছেলেকে হারিয়ে বাড়িতে এখন চলছে শোকের মাতম। ছেলের মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে কসবা উপজেলার কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব মিয়া জানান, রাসেলের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের তাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান রনির (২৫) মৃত্যুর খবর পাওয়া যায়। ২০১৪ সালের ৯ মার্চ লেবাননে পাড়ি জমান তিনি। বৈরুতে একটি বিপণন কেন্দ্রে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন রনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন বিস্ফোরণ : ব্রাহ্মণবাড়িয়ার আরেক তরুণের মৃত্যু

আপডেট সময় ০৩:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০