ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ব্যাটিং কোচ হবার যোগ্যতা নেই ইউনিসের: শোয়েব

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত ৯ জুন পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ করা হয় ইউনিস খানকে। ইংল্যান্ড সফরকে সামনে রেখেই ইউনিসকে দলের ব্যাটসম্যানদের দেখভাল করার দায়িত্ব দেয়া হয়। কিন্তু ইউনিসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক স্পিড-স্টার শোয়েব আখতার। তার মতে, পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হবার কোনো যোগ্যতা নেই ইউনিসের। বরং ইউনিসের চেয়ে মোহাম্মদ ইউসুফ অনেক ভালো।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ আখতার বলেন, ‘ইউনিস খানকে পাকিস্তান দলের ব্যাটিং কোচ করাটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত। তার ব্যাটিং কোচ হবার কোনো যোগ্যতা নেই। তার যে যোগ্যতা আছে, তাতে সে জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হতে পারে।’

ইউনিসের পরিবর্তে ইউসুফ হলে ভালো হতো বলে জানান আখতার। ইউসুফের অভিজ্ঞতা পাকিস্তানের তরুণ ব্যাটসম্যানদের অনেক উপকৃত করতো বলে মনে করেন তিনি, ‘আমার মনে হয়, ইউসুফ জাতীয় দলের ব্যাটিং কোচ হবার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। খেলোয়াড়ি জীবনেও দারুণ এক ব্যাটসম্যান ছিলেন ইউসুফ। তার হাত ধরে পাকিস্তান অনেক জয় পেয়েছে। তার অভিজ্ঞতা তরুণ প্রজন্মের জন্য দারুণ উপকারী হতো।’

পাকিস্তানের হয়ে ৯০ টেস্টে ৭৫৩০, ২৮৮ ওয়ানডেতে ৯৭২০ ও ৩টি টি-২০তে ৫০ রান করেছেন ইউসুফ। টেস্টে ২৪টি ও ওয়ানডেতে ১৫টি সেঞ্চুরি রয়েছে তার।

আর ইউনিস ১১৮ টেস্টে ১০০৯৯, ২৬৫ ওয়ানডেতে ৭২৪৯ ও ২৫টি টি-২০তে ৪৪২ রান করেছেন ইউনিস। টেস্টে ৩৪টি ও ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি রয়েছে তার। ২০০৯ সালে ইউনিসের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জয় করেছিল পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

ব্যাটিং কোচ হবার যোগ্যতা নেই ইউনিসের: শোয়েব

আপডেট সময় ০৯:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০