ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনার মাঝে নেইমারের সঙ্গে চুক্তি অসম্ভব: বার্সা

আকাশ স্পোর্টস ডেস্ক:

জোর ধারণা ছিল, আসছে দল-বদলে পিএসজি থেকে নেইমারকে ফেরাবেই বার্সেলোনা। কিন্তু করোনাভাইরাস মহামারী বদলে দিয়েছে সব। কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানালেন, করোনার কারণে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে তারকা এই ফুটবলারের সঙ্গে চুক্তি করা ‘অসম্ভব’।

২০১৭ সালের বাইআউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে যায় পিএসজি। কিন্তু শুরু থেকেই গুঞ্জন, প্যারিসের ক্লাবটিতে সুখে নেই তারকা এই ফরোয়ার্ড। প্রকাশ্যেই অনেকবার আবার পুরোনো ঠিকানা কাতালান ক্লাবে ফিরে যাওয়ার কথা বলেছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

বার্সেলোনাও নেইমারকে ফিরিয়ে আনতে আগ্রহী। গত মৌসুমের আগে দল-বদলে নেইমারকে পিএসজি থেকে ফিরিয়ে আনার জন্য একাধিকবার চেষ্টা করেও দাম নিয়ে বনিবনা না হওয়ায় আলোর মুখ দেখেনি এই দল-বদল।
ধারণা করা হচ্ছিল এবারের দল-বদলে হয়তো ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়েই আসবে বার্সেলোনা। কিন্তু করোনা মহামারীর কারণে চলমান অর্থনৈতিক সংকটে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন বার্সেলোনা সভাপতি বার্তোমেউ।

স্প্যানিশ ক্রীড়া বিষয়ক দৈনিক স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে তিনি বলেন, “ইউরোপের সবগুলো বড় ক্লাবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধাক্কা এই বছরেই শেষ নয়। আরও তিন-চার বছর থাকতে পারে।”

“নেইমারকে আনা? এই পরিস্থিতি অসম্ভব। এছাড়া পিএসজিও তাকে বিক্রি করতে চাইবে না।”

চলমান সংকটের কারণে কেবল নেইমারের ব্যাপারটিই নয় অন্যান্য খেলোয়াড়দের কেনার পরিকল্পনাও বন্ধ করে দিতে হয়েছে বলে জানালেন বার্সেলোনা সভাপতি। এ ব্যাপারে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকারের লরাতো মার্তিনেসের বিষয়টি তুলে ধরেন তিনি।

“ইন্টারের লরাতোর ব্যাপারে আলোচনা করেছিল বার্সেলোনা। কিন্তু আলোচনা এখন স্থগিত। এই পরিস্থিতি বড় ধরনের কোনো বিনিয়োগ করাকে সমর্থন করে না।”

করোনার কারণে চলতি বছরের শুধু মার্চ ও জুনের মধ্যেই বার্সেলোনার ২০ কোটি ইউরো ক্ষতি হয়েছে বলে জানালেন বার্তোমেউ- “২০২০-২১ মৌসুমে আমরা আশা করেছিলাম, ১১০ কোটি ইউরো আয় হবে আমাদের। কিন্তু আয় হয়েছে এর মাত্র ৩০ শতাংশ।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

করোনার মাঝে নেইমারের সঙ্গে চুক্তি অসম্ভব: বার্সা

আপডেট সময় ০৮:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০