ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাতীয়তা বদলে চীনের হয়ে খেলতে চান ব্রাজিলের অস্কার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

২০১৭ সালে মোটা অংকের বিনিময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের হেভিওয়েট দল চেলসি ছেড়ে চীনে পাড়ি জমান ব্রাজিলীয় মিডফিল্ডার অস্কার সান্তো এমবাওবার। তিন বছরের সু-সম্পর্কের বদৌলতে এবার চীনের স্থায়ী বাসিন্দা হতে চান তিনি, খেলতে চান চীনাদের জাতীয় দলের জার্সি গায়ে।

এর পেছনে যথার্থ কারণও আছে। দীর্ঘদিন ব্রাজিলের জাতীয় দলের বাইরে আছেন অস্কার। আপাতত ফেরার সুযোগ নেই বললেই চলে। তাই জাতীয়তা বদলে চাইনিজদের হয়েই আন্তর্জাতিক ফুটবলের স্বাদ নিতে চান এই ফুটবলার।

শেষ তিন বছরের বেশিরভাগ সময় চীনেই কেটেছে অস্কারের। কারণ লোভনীয় অর্থের টানে ২০১৭ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি ছেড়ে চাইনিজ দল সাংহাই এসআইপিজির সাথে গাঁটছড়া বাঁধেন এই ব্রাজিলিয়ান। সাংহাইয়ে খেলতে এসে এবার দেশটির জাতীয় দলে চোখ পড়েছে অস্কারের।

এখন শুধু নাগরিকত্ব আইন পরিবর্তনের জন্য ফিফার দিকে তাকিয়ে অস্কার। সংবাদমাধ্যমকে এই ফুটবলার বলেন, ‘ফিফা নাগরিকত্ব আইন পরিবর্তন করলে আমি চীনের নাগরিক হয়ে যাবো। ব্রাজিলে খেলার সুযোগ নেই আমার। আমি চায়নার ক্লাবে খেলছি। এখানে ভালো পারফর্মও করছি।’

চীনের প্রতি ভালোবাসা আছে বলেও জানান অস্কার। তাই তো দলটির মিডফিল্ডারের জায়গায় খেলতে চান তিনি, ‘চীনের যদি ভালো একজন মিডফিল্ডার দরকার হয়, তবে আমি সে জায়গাটা নিতে চাই। আমি চীনকে ভালোবাসি।’

দারুণ সম্ভাবনা নিয়ে ২০১১ সালে ব্রাজিলের হয় অভিষেক হয় অস্কারের। তার মধ্যে অসামান্য প্রতিভা দেখেছিল সবাই। কিন্তু সময় গড়ার সাথে সাথে সে প্রতিভা হাওয়ায় মিশে গেছে। এরপর দল থেকে বাদও পড়েন এই ফুটবলার। দেশের জার্সি গায়ে সর্বশেষ খেলেছেন ২০১৫ সালে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

জাতীয়তা বদলে চীনের হয়ে খেলতে চান ব্রাজিলের অস্কার

আপডেট সময় ০৯:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০