ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুশফিকদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট বিসিবি চিকিৎসক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দীর্ঘ চার মাস পর বাংলাদেশ ক্রিকেটারদের পদচারণা ফিরেছে খেলার মাঠে, হয়েছে সীমিত পরিসরে অনুশীলন। এবার ঈদের পরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে হাইপারফরমেন্স, অনূর্ধ্ব-১৯ এবং নারী দলকে অনুশীলনে ফেরানোর পালা। এ লক্ষ্যে ক্রিকেট অপারেশন্স নিয়মিত সভা করছেন বিভিন্ন টেকনিক্যাল কমিটির সঙ্গে। জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সঙ্গে দীর্ঘদিন পরে অনুশীলনে ফেরা ক্রিকেটারদের ফিটনেস নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি।

প্রায় ৪ মাস পর অনুশীলন। ছিলো শঙ্কা, ছিলো ভয়। তবে সবকিছু জয় করেই মাঠে ফিরেছেন মুশফিক-মিঠুনরা। প্রমাণ করেছেন নিজেদের ফিটনেস লেভেল।

দীর্ঘদিন পর অনুশীলনে ফেরায় ছিলো ইনজুরির হাতছানি। শুরুর দিকে দম ধরে রাখাসহ সমস্যা হয়েছে ক্রিকেটারদের খাপ খাইয়ে নিতেও। তবে শেষ পর্যন্ত সব বাধা উৎরে গেছেন তারা। এটাকে অন্য ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক বলছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘লম্বা সময় পর ক্রিকেটাররা অনুশীলনে ফিরলেও কিছুটা সমস্যা হয়েছে। তবে তা কাটিয়ে নিতে পারবে তারা। ধারাবাহিকতা থাকলে কোন সমস্যা হবার কথা নয়। ফিটনেস ধরে রাখতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।’

দেশে করোনা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও ২২ গজে প্রাণ ফেরাতে বসে নেই বিসিবি। হাতে নিচ্ছেন নানা পরিকল্পনা। ঈদের পরে অনুশীলনে ফেরানো হতে পারে পুরো দলকে। এমনকি পরিকল্পনা আছে বোর্ডে অন্য ইউনিট নিয়েও।

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি অন্যদেরও অনুশীলনে ফেরাতে। শুধু জাতীয় দল নয়, জুনিয়র দলগুলোকেও এর আওতায় আনতে হবে।

প্রথমধাপে দেশের ৪ ভেন্যুতে ঐচ্ছিক অনুশীলন করেছেন ১৪ ক্রিকেটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

মুশফিকদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট বিসিবি চিকিৎসক

আপডেট সময় ০৯:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০