ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিয়ানমারের এই গণহত্যা বন্ধ হওয়া দরকার: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে মিয়ানমারের এই গণহত্যা বন্ধ হওয়া দরকার। শুক্রবার সকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা হত্যার ঘটনা গণহত্যার শামিল। মানবিক দৃষ্টিকোন থেকে হলেও রোহিঙ্গাদের আশ্রয় দেয়া উচিত।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রকে হত্যা করছে। গুম-খুনের মাধ্যমে বিরোধী রাজনীতি ও ভিন্নমতকে ধ্বংস করছে।

অতীতের যেকোনও সময় থেকে বিএনপি আজ সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী বলে উল্লেখ করে ফখরুল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ করছি গণতন্ত্র পুনরুদ্ধার না করা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। এছাড়া গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের এই গণহত্যা বন্ধ হওয়া দরকার: ফখরুল

আপডেট সময় ০১:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭