ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুজনের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা বার্তা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ সুজন ৪৯ বছর পূর্ণ করলেন। জনপ্রিয় এই ক্রিকেট ব্যক্তিত্বের জন্মদিনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেদের পেজ থেকে শুভেচ্ছা জানিয়েছে।

জন্মদিন উপলক্ষে ফেসবুক, টু্ইটার ও ইনস্টাগ্রামে সুজনকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। বাংলাদেশের জার্সি গায়ে ১২টি টেস্ট ও ৭৭টি ওয়ানডে খেলে ৮০টি উইকেট শিকার করেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

তার ক্রিকেটীয় জীবনের সাফল্যধারা তুলে ধরে আইসিসি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আইসিসি, ‘১৯৯৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে বড় অবদান রেখেছিলেন তিনি। যা বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনেও বড় অবদান রাখে। খালেদ মাহমুদকে জন্মদিনের শুভেচ্ছা।’

বাংলাদেশ দলের সাবেক এই খ্যাতনামা ক্রিকেটার বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া খেলোয়াড়ি জীবন শেষে নাম লিখিয়েছেন কোচিংয়েও। বাংলাদেশ ক্রিকেট দলে মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকারের মতো নামী ক্রিকেটারদের দলে জায়গা করার নেপথ্যের নায়ক গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান সুজনই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুজনের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা বার্তা

আপডেট সময় ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০