ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কেউ যেন আমার মতো ভুল না করে: সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়ে তা গোপন রাখার কারণে গত অক্টোবরে ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ হন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এর মধ্যে এক বছরের সাজা হলো স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ, সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব।

শনিবার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে সাকিব আল হাসানের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারে সাকিব বলেছেন, তার মতো ভুল যেন কেউ না করে। সবাই যে এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে।

সাকিব আল হাসান বলেছেন, ‘আপনাকে সৎ হতে হবে। আপনি লোকজনের সঙ্গে মিথ্যা বলতে পারেন না এবং তাদের সঙ্গে ভান করাও অনুচিত। যা ঘটেছে তা ঘটে গেছে। লোকজন ভুল করে বসে। আমরা কেউ শতভাগ খাঁটি না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কীভাবে লোকজন সেসব ভুল থেকে ভালোভাবে ফিরে আসে তা। অন্যান্য লোকদের সেসব ভুল না করতে নিষেধ করুন। সেই পথের কথা বলুন যাতে তারা কখনও ভুল পথে পা না বাড়ায়।’

তিনি আরও বলেন, ‘এটা যে কারও সঙ্গে ঘটতে পারতো এবং আমি তার থেকে শিক্ষা নিতাম। তবে এটা আমার সঙ্গে ঘটেছে তাই অন্যান্য লোকজন আমার থেকে শিক্ষা নিতে পারে। প্রথমদিন থেকে আমি সৎ থাকতে চেয়েছিলাম। আমি লোকজনের কাছে কিছুই লুকায়নি। যখন তারা আমাকে প্রশ্ন করেছিল, আমি সব বলেছি। আমি সব সোজাসুজিই বলব। আমি ভুল করেছিলাম। আমার মতো এটা অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে হওয়া উচিত নয়। আমি তার জন্য ক্ষমা চেয়েছি এবং আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি চাই সবাই এর থেকে শিখুক এবং এসব ভুল না করুক।’

গত অক্টোবরে আইসিসির দুর্নীতিবিরোধী আইন ভঙ্গ করার তিনটি অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। ২০১৮ সালে দুটি টুর্নামেন্ট চলাকালীন ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করেছিলেন তিনি। জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ এবং আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব। কিন্তু তা গোপন রাখার অভিযোগে অভিযুক্ত হন টাইগার অলরাউন্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

কেউ যেন আমার মতো ভুল না করে: সাকিব

আপডেট সময় ১০:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০