ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ম্যারাথন জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খুললেন সাঙ্গাকারা

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথাগমাগে অভিযোগ করেছিলেন, ২০১১ বিশ্বকাপ বিক্রি করেছিলেন তাঁর দেশের ক্রিকেটাররা। কোনও প্রমাণ তিনি দিতে পারেননি। তবে তাঁর সেই অভিযোগের ভিত্তিতে বিশ্ব ক্রিকেটে হৈচৈ পড়ে গিয়েছিল।

প্রাক্তন লঙ্কা ক্রীড়ামন্ত্রীর এমন বিস্ফোরক দাবির পরে তদন্ত শুরু করে শ্রীলঙ্কা সরকার। তদন্তে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় ২০১১ বিশ্বকাপের ফাইনালে খেলা শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে। সাঙ্গাকারাকে সেদিন ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা নিয়ে শ্রীলঙ্কাজুড়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। বহু মানুষ দেশের প্রথম সারির তারকাকে জিজ্ঞাসাবাদের জন্য সরকারের তুলোধনা করেন। প্রতিবাদ, বিক্ষোভ চলে। কার্যত লঙ্কাকাণ্ড বেঁধে যায়।

তদন্তে অবশ্য কিছুই মেলেনি। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে জুলাই মাসের গোড়াতেই তদন্ত শেষ গিয়েছে বলে জানিয়ে দেয় সে দেশের পুলিশ। তবে সাঙ্গাকারার মতো ব্যক্তিত্বকে ম্যাচ গড়াপেটার অভিযোগে পুলিশি তদন্তের মুখে পড়বেন তা মেনে নিতে পারেননি অনেক ভক্তই। সেই জিজ্ঞাসাবাদ নিয়ে অবশেষে মুখ খুললেন সাঙ্গাকারা। তাঁর মতে ক্রিকেটের ভালোর জন্য এটা হতেই পারে।

এক সাক্ষাৎকারে সাঙ্গাকারা বলেছেন, ‘এটা অবশ্যই হতাশাজনক। তবে কিছুটা কৌতূহলের ব্যাপারও ছিল। আসলে আমাদের সাবেক ক্রীড়ামন্ত্রী একটা উদ্ভট দাবি তুলেছিলেন! ফলে আমাদের সেখানে গিয়ে নানা প্রশ্নের জবাব দিতে হয়েছে। আসলে এই সব প্রশ্নের উত্তর দেওয়া সত্যি ক্রিকেটের জন্য ভালো। সেটা আমাকে হোক, নির্বাচকদের হোক কিংবা মাহেলাকে করা হোক না কেন। আমার মনে হয়, খেলার প্রতি শ্রদ্ধা থাকলে এবং সেটা মানুষকে বোঝাতেও এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটে সৎ মানুষের দরকার আছে। এমন মানুষের দরকার যারা কোনও কথা বলতে ভয় পায় না। কোনও বিষয়ে উত্তর দিতে হলে নিজেকে লুকানোর কোনও প্রয়োজন নেই। আপনি যে কোনো প্রশ্নের জবাব দিতে পারেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ম্যারাথন জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খুললেন সাঙ্গাকারা

আপডেট সময় ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০