ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য রফতানিতে ছাড়

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যের নেতিবাচক প্রভাব মোকাবেলায় তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য রফতানির অর্থ দেশে আনার ক্ষেত্রে বিশেষ ছাড় দিল বাংলাদেশ ব্যাংক।

এ দুই খাতের রফতানি পণ্যের মূল্য আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত নিয়মিতভাবেই দেশে আনা যাবে। এর আগ পর্যন্ত গ্রাহকদের রফতানি বিল দেশে না এলেও তাদের বিলখেলাপি করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ বিষয়ে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। এতে রফতানি বাণিজ্যের নতুন বিধান সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে গ্রাহকদের অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে। করোনা মহামারীর প্রকোপ দীর্ঘায়িত হওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংক রফতানি বাণিজ্য সচল রাখার স্বার্থে এ পদক্ষেপ নিল।

পণ্য রফতানির ৪ মাসের মধ্যে পণ্যের মূল্য দেশে আনার নিয়ম রয়েছে। ওই সময়ের মধ্যে মূল্য না এলে সংশ্লিষ্ট রফতানিকারকের বিল বকেয়া বলে গণ্য হয়। একই সঙ্গে বিল না আসার কারণে ব্যাক টু ব্যাক এলসির দেনা পরিশোধ করতে না পারলে ব্যাংক গ্রাহকের নামে ফোর্স লোন ইস্যু এলসির দেনা শোধ করে।

করোনা মহামারীর কারণে বর্তমানে বিশ্ব বাণিজ্য প্রায় স্থবির। ফলে গত ডিসেম্বর থেকে পণ্য রফতানির অর্থ দেশে আসা কমে গেছে। এ কারণে রফতানির বিল দেশে আনার সীমা প্রথমে বাড়িয়ে ১৮০ দিন বা ৬ মাস করা হয়।

করোনার প্রভাব আরও দীর্ঘায়িত হওয়ায় এ দফায় বিল আনার সময় আরও বাড়ানো হল। তবে এ সুবিধা শুধু তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য রফতানিকারকরা পাবেন। অন্য রফতানিকারকদের পণ্য রফতানির ১৮০ দিনের মধ্যেই অর্থ দেশে আনতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য রফতানিতে ছাড়

আপডেট সময় ০৩:১৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০