ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার বিরুদ্ধে স্যাটেলাইট-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিযোগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে স্যাটেলাইটে লক্ষ্যবস্তু করতে পারে এমন ক্ষেপণাস্ত্র উটক্ষেপণের অভিযোগ এনেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দু’টির দাবি মহাকাশে রাশিয়া ক্ষেপণাস্ত্র সদৃশ একটি প্রজেক্টাইল ছুড়েছে। এতে মহাকাশে নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা।

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মহাকাশে রাশিয়ার সরঞ্জমাদি পরীক্ষা করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করছে তারা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা এবং অস্ত্র বিস্তার রোধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্রিস্টোফার ফোর্ড মস্কোর বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ আনেন।

তিনি সতর্ক করে বলেন, মহাকাশে অস্ত্র নিয়ন্ত্রণ সম্প্রসারিত করতে স্যাটেলাইট বিধ্বংসী এই প্রজেক্টাইল ছোড়া হয়েছে।

যুক্তরাজ্যের স্পেস ডাইরেক্টরেট প্রধান এয়ার ভাইস মার্শাল হার্ভে স্মিথ তার বিবৃতিতে জানান, তিনিও রাশিয়ার নতুন এই স্যাটেলাইট পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তিনি এটিকে ‘বিশেষায়িত অস্ত্র’ হিসেবে আখ্যা দেন।

হার্ভে স্মিথ বলেন, এ জাতীয় পদক্ষেপ মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের পক্ষে হুমকিস্বরূপ।

যুক্তরাষ্ট্র এর আগেও দেশটির নতুন স্যাটেলাইট কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে রাশিয়ার বিরুদ্ধে এ প্রথম এমন অভিযোগ আনল যুক্তরাজ্য।

রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং চীনসহ একশ’রও বেশি দেশ মহাকাশ কর্মকাণ্ড নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ যে, মহাকাশে সব গবেষণা চালাবে এবং সেটি হবে পুরোপুরি শান্তির উদ্দেশ্যে।

তবে ২০১৮ সালে এবং চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে, মার্কিন স্যাটেলাইটের কাছে চলে এসেছিল রাশিয়ার এন্টি-স্যাটেলাইট সিস্টেম। তখনও এমন উদ্বেগ ও সতর্কতা জানিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ার বিরুদ্ধে স্যাটেলাইট-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিযোগ

আপডেট সময় ০২:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০