ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পিএসএলের জন্য পিছিয়েছে ২০২৩ বিশ্বকাপ!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা আতঙ্কে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিয়েছে আইসিসি। পরিবর্তিত সূচি অনুযায়ী ২০২১ সালে হবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। আগের সূচি অনুযায়ী, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২২ সালে। আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও পিছিয়ে দিয়েছে আইসিসি। ভারতের মাটিতে ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা ছিল এই ওয়ানডে বিশ্বকাপ।

সংবামাধ্যমের খবর অনুযায়ী, ওই সময়ে পাকিস্তান সুপার লিগ করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই কারণেই পিসিবি প্রধান এহসান মনি ওয়ানডে বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চ থেকে সরিয়ে অক্টোবর-নভেম্বরে করার অনুরোধ করেন। শেষ পর্যন্ত তাঁর অনুরোধে সাড়া দেয় আইসিসি। ২০২৩ বিশ্বকাপের দিনক্ষণ পরিবর্তন করা হয়।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ না হওয়ায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে দুষছিলেন। শোয়েব আখতারের মতো প্রাক্তন পেসার পাকিস্তানের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘গোল্লায় যাক টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল এর যেন ক্ষতি না হয়।’

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বেরিয়ে এলো, পিএসএল করার জন্যই ফেব্রুয়ারি-মার্চে হচ্ছে না ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। তার বদলে তা পিছিয়ে গেল আট মাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

পিএসএলের জন্য পিছিয়েছে ২০২৩ বিশ্বকাপ!

আপডেট সময় ০৯:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০