ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ঘুমের ঔষধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরের লালপুরে মোহরকয়া গ্রামে পারিবারিক কলহের কারণে স্ত্রীকে ঘুমের ঔষধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় স্বামী আব্দুল জব্বার। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জব্বার হত্যার কথা স্বীকার করেছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান। তিনি আরও জানান, গত ১৭ জুলাই উপজেলার মোহরকয়া গ্রামের আব্দুল জব্বারের বাড়ির পাশে পুকুর থেকে স্মৃতি খাতুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্মৃতির পিতা সেলিম আলী বাদী হয়ে মোহরকয়া গ্রামের ইসাহাক প্রামাণিকের ছেলে আব্দুল জব্বারকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করে। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে লালপুর থানার পুরাতন ঈশ্বরদী এলাকা থেকে গত ২১ জুলাই আব্দুল জব্বারকে গ্রেফতার করে লালপুর থানা পুলিশ।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে জব্বার স্বীকার করে পারিবারিক কলহের কারণে সে স্মৃতিকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে খাবার স্যালাইনের সাথে ১০টি ঘুমের ট্যাবলেট গুড়ো করে মিশিয়ে দেয়। এরপর স্মৃতি ঘুমিয়ে পড়লে তার বুকের ওপর পা তুলে দিয়ে মুখে বালিশ চাপা দিয়ে স্মৃতিকে হত্যা করে লাশ গোপন করার জন্য পুকুরে ফেলে পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, ডিবির ওসি আনারুল ইসলাম

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ঘুমের ঔষধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা

আপডেট সময় ০৫:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০