ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

গরমে ত্বক ভালো রাখতে খেজুর খান

আকাশ নিউজ ডেস্ক:  

গরমে ত্বকের সুস্থতার জন্য সঠিক পুষ্টির প্রয়োজন। এই পুষ্টি পূরণের প্রয়োজন সুষম খাবার, যা খেতে হবে পরিমাণে কম।

গরমে শরীরে সবচেয়ে বেশি দেখা দেয় পানিশূন্যতা। এ পানিশূন্যতা পূরণে চাহিদামাফিক পানি পান করতে হবে। তবে একসঙ্গে অনেক পানি না খেয়ে ২ ঘণ্টা পর পর বা চাহিদানুযায়ী পানি পান করতে হবে। প্রতিদিন পানি খেতে হবে ৬ থেকে ৮ গ্লাস। এ ছাড়া পান করতে পারেন ডাবের পানি ও বিভিন্ন ধরনের ফলের শরবত।

তবে ক্যাফেইনজাতীয় খাবার চা ও কফি না খাওয়াই উচিত। এসব খাবার খেলে প্রস্রাবের চাপ বেড়ে যায়, ফলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এতে ত্বক শুষ্ক হয়ে যায়।

আসুন জেনে নিই এমন কিছু খাবার, যা গরমে ত্বক ভালো রাখে-

১. দীর্ঘ সময়ে শরীরে শক্তি জোগায় এমন খাবার খেতে পারেন। রুটি, বাসমতি চালের ভাত ও সবুজ সবজি শিম খেতে পারেন।

২. ফাইবারসমৃদ্ধ খাবার যেমন- ছোলা, লাল আটা, চাল, আলু, পাস্তা ও সবুজ শাকসবজি খেতে পারেন।

৩. খেতে পারে কাজুবাদাম ও বাদামজাতীয় খাবার। এসব খাবারে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ, ফ্যাটিঅ্যাসিড ও ফাইবার, যা ত্বকের রুক্ষ্মতা দূর করে উজ্জ্বলতা ধরে রাখবে।

৪. এ সময় খেতে পারেন খেজুর, জাম ও স্ট্রবেরি। এসব খাবারে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিংক, যা স্বাস্থের জন্য খুবই উপকারী। এ ছাড়া মৌসুমি ফলের রসও খেতে পারেন।

লেখক:
ডা. লু্বনা খন্দকার, সহযোগী অধ্যাপক, চর্ম ও যৌন রোগ বিভাগ,. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

গরমে ত্বক ভালো রাখতে খেজুর খান

আপডেট সময় ১০:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০