ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইংল্যান্ড সিরিজের আগেই পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই পাকিস্তান শিবিরে দুঃসংবাদ। প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়া আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পাকিস্তানি ব্যাটসম্যান খুশদিল শাহকে।

শনিবার ইংল্যান্ডের ডার্বিতে অনুশীলন সেশনে ব্যাট করার সময় বাম হাতের আঙ্গুলের ফ্র্যাকচার হয় খুশদিল শাহর। চোটাক্রান্ত হওয়ায় চলমান প্রস্তুতি জোরদারের চারদিনের ম্যাচে খেলতে পারবেন না এ বাঁহাতি ব্যাটসম্যান।

পাকিস্তান ক্রিকেট দলের চিকিৎসক আশা করছেন আগামী সপ্তাহের শেষের দিকে খুশদিল শাহ আবার প্রশিক্ষণ শুরু করতে পারবেন।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড ক্রিকেট দল। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হলেই পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ইংলিশরা।

আগামী ৫ আগস্ট ওল্ডট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ দুটি টেস্ট ১৩ ও ২১ আগস্ট সাউদাম্পটনের রোজ বোলে শুরু হবে।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইংল্যান্ড সিরিজের আগেই পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

আপডেট সময় ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০