ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনার ৫ ওষুধ তৈরি করেছে ইরান! বাজারে আসছে শীঘ্রই

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরান করোনাভাইরাস চিকিৎসায় কার্যকর পাঁচটি ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

শনিবার রাজধানী তেহরানে করোনা প্রতিরোধ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ তথ্য জানান তিনি।

এসময় তিনি বলেন, করোনা চিকিৎসায় কার্যকর ওষুধ তৈরির ক্ষেত্রে দেশে অনেক ভালো কাজ হয়েছে। আগামী কয়েক সপ্তাহ’র মধ্যে একটি ওষুধ বাজারে ছাড়া হবে।
করোনার টিকা তৈরির লক্ষ্যে ইরানি গবেষকদের অব্যাহত প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আশা করছি এ ক্ষেত্রেও সাফল্য আসবে।

এসময় তিনি দেশের চিকিৎসক-নার্সসহ এ ক্ষেত্রে তৎপর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মীদের সুস্থতা, উদ্যম এবং মানসিক প্রশান্তি ধরে রাখা অত্যন্ত জরুরি।

গতকাল ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি জানান, করোনাভাইরাসের টিকা তৈরির কাজে বেশ অগ্রগতি হয়েছে। প্রাণীর ওপর করোনাভাইরাসের সম্ভাব্য টিকার পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই তা পরীক্ষামূলকভাবে মানব দেহে প্রয়োগ করা হবে।

এছাড়া ইরানের ৫৭টি গবেষক দল করোনাভাইরাসের ওষুধ তৈরির জন্য কাজ করছেন বলে তিনি জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইরানের গবেষকরা এ সংক্রান্ত আন্তর্জাতিক গবেষণামূলক তৎপরতাতেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

করোনার ৫ ওষুধ তৈরি করেছে ইরান! বাজারে আসছে শীঘ্রই

আপডেট সময় ০৮:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০