ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নমুনা পাচ্ছে না স্বাস্থ্য অধিদফতর

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, ‘আমাদের নমুনা সংগ্রহ অনেক কম। এ বিষয়ে অনেক প্রশ্ন আসছে যে, নমুনা সংগ্রহ কম হচ্ছে এবং পরীক্ষা কম হচ্ছে। আপনারা প্রত্যেকেই যারা দরকার মনে করবেন, অবশ্যই নমুনা দেয়ার জন্য যে বুথগুলো আছে, যে ব্যবস্থা আছে, সেখানে যাবেন। জেলা উপজেলা পর্যায়ে, প্রত্যন্ত অঞ্চলসহ সব জায়গায় ব্যবস্থা আছে। আপনারা নমুনা দিতে আসুন। কোনোরকম দেরি করবেন না। যেকোনো লক্ষণ উপসর্গ হলে আপনারা অবশ্যই নমুনা দিতে আসবেন।’

শনিবার (১৮ জুলাই) দুপুরে করোনাবিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত এ মহাপরিচালক।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৬৩২টি এবং পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯২৩টি, জানান নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি। গত ২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭০৯ জন। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ২ হাজার ৬৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৮০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৮৬ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৭৩ জন এবং এ পর্যন্ত সুস্থ এক লাখ ১০ হাজার ৯৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৪ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৫৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নমুনা পাচ্ছে না স্বাস্থ্য অধিদফতর

আপডেট সময় ০৩:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০