ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

‘এতই কি ফকির হয়া গেছি, টাকা হামি ফেরায় দিব’

আকাশ বিনোদন ডেস্ক :  

‘হামি কি এতই ফকির হয়া গেছি যে হামার অনন্ত জলিলের টাকা দিয়া চলতি লাগবে? হামি তার সিনেমায় কাজ করব না, তার টাকা হামি ফেরায় দিব, হামাকে তো টাকার কথা কয়া অপমান করবার পারবার নাই।’ কথাগুলো বলছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম।

অনন্ত জলিল ক’দিন আগেই ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিলেন, হিরো আলমকে তার ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়েছেন। বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। এছাড়া চলচ্চিত্র সমিতিতে অনন্ত জলিল যেদিন পাঁচ লাখ টাকা দেন, সেদিনও নতুন লুকে দেখা যায় হিরো আলমকে। কিন্তু গতকাল বৃহস্পতিবার হিরো আলমকে ফোন দিয়ে জানিয়ে দিলেন- তিনি তার ছবি থেকে বাদ।

এ বিষয়ে অনন্ত জলিল তার ফেসবুকে লিখেছেন, ‘আমি হিরো আলমকে নিয়ে কোনো সিনেমা বানাব না এবং ৫০ হাজার টাকা সাইনিং মানি ফেরত নেব না! বেশির ভাগ বিনোদন সাংবাদিক এবং চলচ্চিত্র পরিবারের সব গুণীজন হিরো আলমকে নিয়ে সিনেমা না বানানোর জন্য আপত্তি জানাচ্ছেন। এবং রিসেন্টলি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই আবারও আমাকে নিষেধ করেছেন তাকে নিয়ে সিনেমা না বানানোর।’

তবে হিরো আলম দাবি করেন, তাকে নিয়ে বিতর্কের বিষয়ে মাথা ঘামান না। এসব মাথায় রেখেই তিনি আলমকে চলচ্চিত্রে নিয়েছেন। আজ হুট করে কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন? ফেসবুকে হিরো আলম বিষয়টিকে ‘ষড়যন্ত্রের শিকার’ বলে উল্লেখ করেন। এছাড়া অনন্ত জলিলকে উদ্দেশ্য করে হিরো আলম ফেসবুক লাইভে বলেন, আমাকে শুধু ব্যবহার করাই হয়েছে। তবে এসব নিয়ে মাথা ঘামাই না। হামি নিজের প্রযোজনায় ছবি বানাব, সেটা যত ছোটই হোক, আপনারা আমার পাশে থাকলে হামি পারমো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

‘এতই কি ফকির হয়া গেছি, টাকা হামি ফেরায় দিব’

আপডেট সময় ১১:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০