ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিবারের ৭ সদস্যসহ করোনা আক্রান্ত চবি উপাচার্য

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার সহ পরিবারের সাত সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

( ১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, উপাচার্য মহোদয়, ওনার মেয়ে, নাতি এবং বাসার কেয়ারটেকার সহ মোট সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে তিনি এবং তাঁর পরিবার আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়। বর্তমানে সকলে শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় কর্মচারীদের মধ্যে ত্রাণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন রকম সেবা মূলক কাজে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন উপাচার্য। এছাড়া সরকার নির্ধারিত সাধারণ ছুটি তুলে দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ সীমিত আকারে চালিয়ে নিতে নিয়মিতই অফিস করতেন তিনি। সম্প্রতি উপাচার্য কার্যালয়ের তিন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হওয়ার পর হোম কোয়ারেন্টিনে চলে যান তিনি।

এর আগে ক্যাম্পাসে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ জুলাই থেকে সপ্তাহ ১৪ দিনের জন্য লকডাউন করা হয় বিশ্ববিদ্যালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরিবারের ৭ সদস্যসহ করোনা আক্রান্ত চবি উপাচার্য

আপডেট সময় ০৬:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০