ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টাঙ্গাইলে শ্রমিক নেতা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামের শ্রমিক নেতা আব্দুল মিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রবিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহমুদুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, আব্দুল হত্যাকারী এডভোকেট আব্দুর রশিদ ও তার ভাই লিটন মিয়াসহ হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আসামিদের ফাঁসি দাবি করছি। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। পরে তারা আসামিদের দ্রুত গ্রেফতারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন প্রদান করেন।

উল্লেখ্য, গত ৭ জুন সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে শালিসী বৈঠকে পূর্ব পরিকল্পনা অনুযায়ি আব্দুল মিয়াকে হত্যা করে। পরে ৮ জুন আব্দুল স্ত্রী সুমা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। আসামীরা পলাতক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে শ্রমিক নেতা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০