ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্বাস্থ্যবিধি মেনে কাজে ফেরার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাজ্যে এখন পর্যন্ত পৌনে তিন লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৬৫০ জনের। সম্প্রতি সময়ে দেশটিতে করোনার সংক্রমণ কমতির দিকে যাওয়ায় একে একে স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করেছে। এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন স্বাস্থ্যবিধির উপর কড়াকড়ি অবস্থা আরোপ করে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন ব্রিটিশদের। খবর স্কাই নিউজের।

জানা গেছে, ব্রিটেনে নতুন করোনাভাইরাস নির্দেশনায় ফেসমাস্ক পরিধান বাধ্যতামূূলক করা হতে পারে। কেননা, ব্রিটিশ সরকার মনে করছে এখনই উপযুক্ত সময় কঠোরভাবে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করার। বরিস জনসন শুক্রবার তার নির্বাচনী এলাকা পরিদর্শনে গিয়ে মাস্ক ব্যবহারের উপর জোর দিয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি সেখানে দোকানদারদের সঙ্গে দেখা করে, তাদের খোঁজ খবর নেন। এসময় তাকে মাস্ক পরতে দেখা গেছে। তিনি এদিন নিজে মাস্ক ব্যবহার করে নাগরিকদেরও তা ব্যবহারে উদ্বুদ্ধ করেন।

তিনি বলেন, ‘ঘরে বসে ব্রিটিশদের অর্থনীতিতে উৎপাদনশীলতা কমে যাচ্ছে। অফিসের ডেস্কগুলো আর শূন্য রাখার সুযোগ নেই। ব্রিটিশ অর্থনীতিকে বাঁচাতে চাইলে নাগরিকদের ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে কাজে নামতেই হবে।’ ব্রিটিশ গণমাধ্যম বলছে, আগামী সপ্তাহে করোনাভাইরাস মোকাবেলায় ব্রিটিশ কৌশল পরিবর্তন বিষয়ে বক্তব্য দেবেন জনসন।

এদিকে, অবকাশ যাপনের অনুষঙ্গগুলো আবারো চালু করার অনুমতি দেয়া হচ্ছে বলে ঘোষণা দিয়েছে ব্রিটেনের সরকার। এ অনুমতির ফলে সুইমিংপুল, জিম, নেইল বার ও ট্যাটু আঁকিয়েদের দরজা খুলে যাচ্ছে এবং ক্রিকেটের মাধ্যমে দলগত খেলাগুলোও আবার শুরু হবে। কনসার্টের মতো আউটডোর পারফরম্যান্সগুলোও সীমিত শ্রোতাদের নিয়ে শুরু হতে যাচ্ছে। কোভিড-১৯ মহামারীতে টানা কয়েক মাস বন্ধ থাকার পর যুক্তরাজ্যে এগুলো চলতি মাসেই চালু করার অনুমতি দেয়া হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেছেন, ‘প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কর্মস্থলেই গিয়ে কাজ করতে। যতদূর সম্ভব স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে।’ নিয়ম মেনে রেস্তোরাঁ ও অন্যান্য শপ ব্যবহারের কথা বলেছেন তিনি। এর মধ্যে গত সপ্তাহ থেকে ব্রিটেনের রেস্তোরাঁ ও পাবগুলোতে ভিন্নচিত্র দেখা যাচ্ছে।

ব্রিটেনে যখন সব কিছু স্বাভাবিক হওয়ার পথে তখন সে দেশেরই পরিসংখ্যান বিভাগ বলছে ভিন্ন কথা। বলা হচ্ছে, যতজনের দেহে নতুন করোনাভাইরাসে অস্তিত্ব ধরা পড়েছে, তার ৭৮ শতাংশেরই নমুনা পরীক্ষার সময় কোনো উপসর্গ ছিল না। যার অর্থ উপসর্গহীন এমন অনেক থাকতে পারে, যারা ভাইরাস সংক্রমিত হলেও অসুস্থ না হওয়ায় নমুনা পরীক্ষা না করে স্বাভাবিক জীবনযাপনে রয়েছেন। এতে অশনাক্ত এই ব্যক্তিরা আবার রোগ বহনের ঝুঁকিও তৈরি করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে কাজে ফেরার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৭:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০