ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লোকমান হোসেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

২০১৭ সালের ২৩ জুন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেন লোকমান। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ৭৭ বছর বয়সী এই নেতা জেলা রেড ক্রিসেন্ড সোসাইটির সভাপতি ছিলেন। তার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রয়েছে।

লোকমান হোসেনের একান্ত সহকারী সচিব রেজাউল কমির মিঠু জানান, গত ২২জুন তিনি অসুস্থ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ জুন পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। বৃহস্পতিবার তার শ্বাসকষ্ট দেখা দিলে ভেনটিলেটরের আওতায় নেয়া হয়। কিন্তু সেখানে তিনি মারা যান।

তার মৃত্যুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি শোক প্রকাশ করেছেন।

তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

আপডেট সময় ০৪:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০