ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই: মাহদী আমিন

এবার করোনা আক্রান্ত পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

এবারে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিও করোনা আক্রান্ত হন।

সোমবার (৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জাফর মির্জা নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করে লিখেছেন, আমি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছি। সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। আমার হালকা উপসর্গ রয়েছে। সবাই দোয়া করবেন।

পোস্টে মন্ত্রণালয় ও সহকর্মীদের নিয়মিত গতিতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত শুক্রবার (৩ জুলাই) করোনা শনাক্ত হয় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির। তিনিও বর্তমানে নিজের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
খবরে বলা হয়, পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে এরই মাঝে বেশ কয়েকজন রাজনীতিকের মৃত্যু হয়েছে। দেশটিতে দিন দিন বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ছে এ ভাইরাস।

আন্তর্জাতিক পরিসংখ্যা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের মতে, পাকিস্তানে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা প্রায় ২ লাখ ৩২ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৬২ জনের। সেরে উঠেছেন প্রায় ১ লাখ ৩২ হাজার। বাকিদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় আড়াই হাজার জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

এবার করোনা আক্রান্ত পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০