ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদ বোনাস বাতিল করায় গ্যাস ফিল্ড অফিসে তালা

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের ঈদুল আযহার বোনাস বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসারস্থ বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সকালে এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মুর্শেদুল আলমের নেতৃত্বে শতাধিক শ্রমিক-কর্মচারি বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা বোনাস বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নানা স্লোগান দেন।

এছাড়াও শ্রমিক-কর্মচারীরা সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। এভাবে আগামী চারদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরত পালন করবেন বিক্ষুব্ধরা।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শেদুল আলম বলেন, করোনা ভাইরাসের এই মহাদুর্যোগেও আমরা কাজ করে যাচ্ছি, কোম্পানির উৎপাদন অব্যাহত রেখেছি। এ অবস্থায় ব্যবস্থাপনা পর্ষদ আমাদের ঈদুল আযহার বোনাস বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি অমানবিক। আমরা এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি। আগামী চারদিনের মধ্যে আমাদের দাবি না মানা হলে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের আওতাধীন পাঁচটি গ্যাস ক্ষেত্রে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।

শ্রমিক নেতারা বলেন, প্রায় ৩৫ বছর যাবত দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যেমে আমরা এ বোনাস পেয়ে আসছি। সম্প্রতি কোম্পানির বোর্ড সভায় উৎসব বোনাসের একটি অংশ কর্তন করা ও দীর্ঘদিন ধরে চালু থাকা কোম্পানি কর্তৃক শ্রমিক কর্মচারীদের আয়কর বহন না করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদ বোনাস বাতিল করায় গ্যাস ফিল্ড অফিসে তালা

আপডেট সময় ০৫:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০