ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

উইকেটকে ‘আনপ্রেডিক্টেবল’ বললেন তামিম

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট। আর অস্ট্রেলিয়ার করতে হবে ১৫৬ রান।

তবে এই টেস্টের উইকেটকে ‘আনপ্রেডিক্টেবল’ বললেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। উইকেটের আচরণে অবাক তিনি।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে উইকেট নিয়ে আক্ষেপ ছিল তামিমের কণ্ঠে। তিনি বলেন, ‘আমাদের পুঁজি কম না। একটা দিন আগে হলেও ২৬০ রানে আমরা খুশি থাকতাম। কিন্তু আজকে আমাদের কাছে সুযোগ ছিল। লিড বাড়িয়ে ৩০০ এর বেশি করার। সেদিক দিয়ে কিছুটা হতাশ। ৩০০ হলে সুবিধা হতো। উইকেটের কথা বলবো যে, এটা আনপ্রেডিক্টেবল। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ধৈর্য্য ধরে আমাদের থাকতে হবে। আগের ইনিংসগুলোতে দেখছেন যে, একটা উইকেট পড়লে দুই তিনটা উইকেট পড়ে যায়। খুবই আনপ্রেডিক্টেবল।

আমাদের এখন ভালো জায়গায় বল করতে হবে। আজও আমরা যদি ভাল জায়গায় বল করতে পারতাম। ওদের দু’টি উইকেট পড়ার পর যদি আরো টাইট বল করতে পারতাম, দিনটা আরো ভালো হতে পারতো আমাদের জন্য। ’

গত অক্টোবরে দেশের মাটিতে সর্বশেষ টেস্ট ম্যাচে ইংল্যান্ডের সামনে ২৭৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিলো বাংলাদেশ। এরপর বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলে ইংলিশরা। সেখানে দাঁড়িয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলো ইংল্যান্ড। কিন্তু চা-বিরতির পর ইংল্যান্ডের স্বপ্ন চুরমার করে দেন বাংলাদেশের দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। তাই শেষ পর্যন্ত ১০৮ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এজন্য ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচ থেকে উৎসাহী হতে পারছেন কি-না এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘ইংল্যান্ডের ম্যাচটার মতোই পরিস্থিতি। বুধবার আমাদের যে জিনিসটা করতে হবে, ভালো জায়গায় বোলিং করে যেতে হবে। উইকেটের জন্য নয়। ডট বলের জন্য বল করি, চাপ দিতে থাকলে উইকেট আসবে। ১৫০ রান খুব বেশি মনে হচ্ছে না। উইকেটটাই এমন। যে দুজন আছে, তাদের একজন আউট হয়ে গেলে কী হবে, ইউ নেভার নো। এ রকম অনেক ম্যাচ দেখেছি। ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিও। ইতিহাস দেখে চিন্তা করলে চলবে না। কাজটা করতে হবে আমাদের। যে দুজন উইকেটে আছে, তারা ওদের সেরা ব্যাটসম্যান। যতো দ্রুত তাদের আউট করতে পারবো, ততো সুযোগ থাকবে আমাদের। ’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংসে ৭১ ও ৭৮ রানে আউট হন তামিম। আজও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে খালি হাতেই ফিরেন তিনি। তাই সেঞ্চুরি না পারার হতাশায় তামিম, ‘যেভাবে আউট হয়েছি, সেটা নিয়ে প্রশ্ন নিয়ে থাকা উচিত নয়। কারণ আমার নিয়ন্ত্রণে ছিল না। প্রথম ইনিংসেও। তবে আমি যেভাবে ব্যাটিং করেছি, সেঞ্চুরি পেলে অবশ্যই খুশি হতাম। যেভাবে আমি ব্যাটিং করেছি, আমি একটা সেঞ্চুরি পেতেই পারতাম। কিন্তু এই উইকেটে কিছুই নিশ্চিত নয়। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

উইকেটকে ‘আনপ্রেডিক্টেবল’ বললেন তামিম

আপডেট সময় ১২:২৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭