ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

ফিফার কাছ থেকে ৮ কোটি টাকা পাবে বাফুফে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের ফুটবল বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তিন মাসের বেশি সময় ধরে ফুটবল বন্ধ থাকার পর ইউরোপের ফুটবল ফিরেছে দর্শকশূন্য মাঠে। তবে আন্তর্জাতিক ফুটবল কবে ফিরবে সেটা নিশ্চিত নয়। এ অবস্থায় ফিফা সকল সদস্যদেশের ফুটবলে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে প্রায় ৮ কোটি টাকার মতো অনুদান পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (জুন ২৭) বাংলানিউজকে একথা জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি জানিয়েছেন, ফিফা পুরো টাকা একবারে দেবে না, দুই ভাগে ভাগ করে দেবে।

আবু নাঈম সোহাগ বলেন, ‘করোনার কারণে ফুটবল বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সে কারণেই ফিফা সকল সদস্যদেশকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশকে ১০ লাখ ডলার দেবে ফিফা। দুই দফায় টাকাটা দেওয়া হবে। অাগামী মাসে প্রথম দফার টাকা দেওয়া হবে। আর অাগামী বছর জানুয়ারি নাগাদ দেওয়া হবে দ্বিতীয় দফার টাকা।’

এই অর্থটা যাতে সঠিকভাবে ব্যয় হয় সেটার নজরদারি করবে ফিফা। এছাড়াও নারী ফুটবলের জন্য আরও ৫ লাখ ডলার দেবে ফিফা। তবে তা ঋণ হিসেবে দেওয়া হবে। সকল দেশের ফুটবল ফেডারেশনের আয় অনুযায়ী সর্বোচ্চ ৫ লাখ ডলার ঋণ দেওয়া হবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

ফিফার কাছ থেকে ৮ কোটি টাকা পাবে বাফুফে

আপডেট সময় ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০