ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রমিকদের কল্যাণে গার্মেন্ট মালিকদের দৃষ্টি দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে বিশেষ দৃষ্টি দিতে গার্মেন্ট মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে পোশাক কারখানার মালিকদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা ব্যবসা করেন। আপনাদের প্রফিট অবশ্যই আপনারা নেবেন। শ্রমিকদের কল্যাণের দিকে দৃষ্টি দিয়েছেন; এটা অব্যাহত রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘এরাইতো (শ্রমিক) আপনাদের কারখানা চালায়… আপনারা আজ যা কিছু উপার্জন করেন, তা এই শ্রমিকদের শ্রমের বিনিময়ে, সেই কথাটা সব সময় মনে রাখবেন, এটা আমার অনুরোধ।’

তিনি বলেন, ‘শ্রমিক ভাই-বোনদের বলব, যে প্রতিষ্ঠান আপনাদের রুটি-রুজির ব্যবস্থা করে, আপনাদের আহার ও বাসস্থানের ব্যবস্থা করে, সেই প্রতিষ্ঠানটা যাতে ভালোভাবে চলে, সে দায়িত্বটাও কিন্তু আপনাদের- শ্রমিকদের। ‘

প্রধানমন্ত্রী শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং কোনো রকম উসকানিতে প্ররোচিত না হওয়ার পরামর্শ দিয়ে শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘এই প্রতিষ্ঠান থেকেই আপনি আপনার জীবন-জীবিকার সুযোগ পাচ্ছেন, আপনি অর্থ উপার্জন করছেন… সেটা যাতে ভালোভাবে চলতে পারে… অন্য কারও, বাইরের উসকানিতে যেন কোনোরকম দুর্ঘটনা সেখানে না ঘটে, সেটা বিশেষভাবে দেখতে হবে সবাইকে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রমিকদের কল্যাণে গার্মেন্ট মালিকদের দৃষ্টি দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট সময় ০৭:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭