ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমানের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার (২৪ জুন) ভোর ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমানের মৃত্যুর খবর জানিয়েছেন তার ছেলে ইমতিয়াজ রহমান সবুজ।

এদিকে আইনজীবী ও মানবাধিকারকর্মী ইদ্রিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, আমাদের বারের সদস্য ইদ্রিসুর রহমান ভাই করোনায় মারা গেছেন।

গত ১৮ জুন ওই হাসপাতালে ভর্তি হয়ে করোনার চিকিৎসা নিচ্ছিলেন এই আইনজীবী। দুপুরে গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাংগরাবাজারে জানাযা শেষে তাকে দাফন করা হবে।

আইনজীবী ইদ্রিসুর রহমান বিনা পরোয়ানায় গ্রেফতার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা এবং রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারা সংশোধনের মামলার আইনজীবী ছিলেন। এছাড়া ১০ বিচারপতি নিয়োগের মামলারও বাদী ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমানের মৃত্যু

আপডেট সময় ০৪:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০