ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: মন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

৬ দিনেও মেলেনি নমুনার ফল, করোনা উপসর্গে আনসারের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আব্দুল সাত্তার নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। গত রোববার (২১ জুন) দিনগত রাতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান তিনি।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় তালুকদার এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দীঘিনালা ২৩ আনসার ব্যাটালিয়নের নায়েক আব্দুল সাত্তার আইসোলেশনে ছিলেন। সেখানেই রোববার রাতে মারা যান তিনি। গত ১৭ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখনও ফলাফল আসেনি।

এদিকে খাগড়াছড়িতে নতুন করে আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫৯। এর মধ্যে ৬৯ পুলিশ সদস্য ও ১২ স্বাস্থ্যকর্মী রয়েছেন। শনাক্তদের মধ্যে এরই মাঝে ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এসব তথ্য নিশ্চিত করে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, জেলা থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৩৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১ হাজার ২৫৮ জনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৬ দিনেও মেলেনি নমুনার ফল, করোনা উপসর্গে আনসারের মৃত্যু

আপডেট সময় ০৪:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০