ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইউটিউব দেখে অস্ত্র বানিয়ে প্রেমিকাকে খুন!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের রিজেন্ট পার্কে তরুণী খুনের তদন্তে নেমে চক্ষুচড়কগাছ তদন্তকারীদের। জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রেমিকাকে খুনের ছক কষছিল অভিযুক্ত জয়ন্ত। কিন্তু অস্ত্র পাবে কোথায়? এর সমাধান দিয়েছে ইউটিউব। ভিডিও দেখেই প্রেমিকা প্রিয়াঙ্কা পুরকায়েতকে খুনের জন্য অস্ত্র তৈরি করেছিল জয়ন্ত হালদার!

জানা গেছে, ইউটিউবের যে ভিডিও দেখে অস্ত্র বানানো শিখেছে জয়ন্ত তাতে দেখা গেছে, স্টিলের রডের পিছনে রয়েছে একটি ক্যাপ। যেখানে মার্বেল রাখার জন্য রয়েছে জায়গা। আর ক্যাপের পিছনে বোতলের ঢাকনা। ঢাকনার মাঝে একটি ছোট ফুটা। আর মার্বেলের সামনে রাখা পটকা। (নিরাপত্তার স্বার্থে পুরো প্রক্রিয়া এখানে উল্লেখ করা হয়নি)।

এভাবে ইউটিউব থেকে অস্ত্র বানানো শিখে তা দিয়েই লক্ষ্যভেদ করে জয়ন্ত। কিন্তু নিজের বানানো অস্ত্রে সম্পূর্ণ ভরসা রাখতে পারেনি সে। তাই মৃত্যু নিশ্চিত করতে কোপায় প্রিয়াঙ্কাকে।
আরও জানা গেছে, লকডাউনের সময় পেশায় গাড়ির চালক জয়ন্তর বিশেষ কাজ ছিল না। তাই টাকার জন্য সে তার প্রেমিকা প্রিয়াঙ্কাকে ব্ল্যাকমেল করত কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, প্রেমিক জয়ন্ত বিবাহিত জানার পরই তার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন রিজেন্ট পার্কের বাসিন্দা প্রিয়াঙ্কা। যা মেনে নিতে পারেনি অভিযুক্ত। একাধিকবার বুঝিয়েও প্রেমিকাকে ফেরাতে না পারায় শনিবার সকালে নিজের তৈরি পাইপগান দিয়ে তরুণীকে খুন করে যুবক। ঘটনার কয়েকঘণ্টা পরই গ্রেফতার করা হয়েছে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ইউটিউব দেখে অস্ত্র বানিয়ে প্রেমিকাকে খুন!

আপডেট সময় ০৬:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০