ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শোকে স্তব্ধ সিরাজগঞ্জ

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রিয় নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো সিরাজগঞ্জ। প্রিয় নেতাকে হারিয়ে বাকরুদ্ধ অনেকেই। কেউ কেউ আবার কান্নায় ভেঙে পড়ছেন।

শনিবার (১৩ জুন) সকাল থেকেই মূষলধারে বৃষ্টি চলছিল। এ অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে খবর আসে মোহাম্মদ নাসিম আর নেই। তার মৃত্যুর খবর শুনে বৃষ্টিকে উপেক্ষা করেই শহরের এস এস রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। এ সময় নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। এমনকি সাধারণ মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে আসে।

সদর উপজেলার খোকশাবাড়ী এলাকার রিকশা শ্রমিক চাঁন মিয়া বলেন, নাসিম সাহেবের মত নেতা আর পাবো না।

অপর রিকশা শ্রমিক রানীগ্রাম এলাকার রানা বলেন, সিরাজগঞ্জের অনেক উন্নয়ন নাসিম সাহেব করেছেন। এত বড় বড় কাজ নাসিম সাহেব ছাড়া আর কেউ করতে পারতো না।

জেলা ছাত্রলীগের সাবেক নেতা ওয়াহিদ খান তনু বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন আমাদের গর্ব। আমরা আমাদের মুখের ভাষা হারিয়ে ফেলেছি।

সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা আমাদের অভিভাবককে হারালাম। তিনি ছিলেন কর্মী দরদী নেতা। এ শূন্যতা পূর্ণ হবার নয়।

শহর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমাদের প্রিয় নেতাকে আমরা একটি বারের জন্য হলেও দেখতে চাই। সিরাজগঞ্জবাসী মোহাম্মদ নাসিমকে শেষবারের মতো দেখার জন্য উদগ্রীব হয়ে আছে।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন তার সঙ্গে থেকে রাজনীতি করেছি।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, সিরাজগঞ্জবাসী বাকরুদ্ধ হয়ে গেছে। তিনি শুধু সিরাজগঞ্জের নেতা ছিলেন না। তিনি ছিলেন জাতীয় নেতা। তার মৃত্যুতে জাতীয় রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হলো সেটা পূর্ণ হবার নয়।

এদিকে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে তার নির্বাচনী এলাকা কাজিপুরবাসী। মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে দলে দলে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ভিড় জমাচ্ছেন। অনেকেই হাউমাউ করে কাঁদছেন। আবার একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শোকে স্তব্ধ সিরাজগঞ্জ

আপডেট সময় ০৬:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০