ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নোয়াখালীতে প্রতিবন্ধীকে ‘গণধর্ষণ’, কারাগারে দুই যুবক

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর মা ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপর ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত এ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মানিকপুর গ্রামের ফারুক (২৭) ও উত্তর মানিকপুর গ্রামের ফাহিম (১৯)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ জুন সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবন্ধী ওই কিশোরী তাদের বাড়ির সামনের সড়ক দিয়ে হেটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর আকরাম, ফারুক ও ফাহিমসহ কয়েকজন তার গতিরোধ করে জোর করে উত্তর মানিকপুর গ্রামের সড়কের দুলাল মিয়ার বাড়ির পশ্চিম পাশের একটি পুকুরপাড়ের আবু তাহের হাবিলদারের পারিবারিক কবরস্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ৮-১০ জন পালাক্রমে ধর্ষণকরে তা ভিডিও করে রাখে। ধর্ষণ শেষে তারা ওই কিশোরীকে ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীর মা একটি মামলা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এই গণধর্ষণ মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নোয়াখালীতে প্রতিবন্ধীকে ‘গণধর্ষণ’, কারাগারে দুই যুবক

আপডেট সময় ০৭:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০