ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উৎসে কর০.২৫ শতাংশ চান গার্মেন্টস মালিকরা

আকাশ জাতীয় ডেস্ক: 

বর্তমানে বিদ্যমান উৎসে কর দশমিক ২৫ শতাংশ আরও পাঁচ বছর বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উত্থাপন হয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই দাবি জানায় সংগঠনটি।

২০২০-২১ অর্থবছরে রপ্তানিমূখী পোশাক শিল্পের উৎসে কর দশমিক ৫০ শতাংশ প্রস্তাব করেছে সরকার।

এদিকে ঢাকা চেম্বার অব কামর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) পক্ষ থেকে বলা হয়েছে, উৎসে কর শূন্য দশমিক ২৫ শতাংশের পরিবর্তে শূন্য দশমিক ৫০ শতাংশ করায় চ্যালেঞ্জের মুখে পড়বে সব রপ্তানিমুখী শিল্প। রপ্তানি আয়ের ওপর উৎসে কর পুনর্বিবেচনা করার আহ্বান জানাইয় তারা।

চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতের উৎসে কর ১ শতাংশ নির্ধারণ করা হইয়েছিল। অর্থাৎ কোনো গার্মেন্টস মালিক ১০০ টাকার তৈরি পোশাক রপ্তানি করলে তার বিপরীতে এক টাকা উৎসে কর দেওয়ার কথা। কিন্তু পোশাক কারখানা মালিকদের আবেদনের প্রেক্ষিতে গত বছরের ২১ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা কমিয়ে দশমিক ২৫ শতাংশ করে।

প্রস্তাবিত নতুন বাজেটে উৎসে কর দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। যদিও ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাবের চেয়ে এটি দশমিক ৫০ শতাংশ কম।

সাম্প্রতিক বছরগুলোতে বাজেটে প্রস্তাবিত ১ শতাংশ হারে উৎসে কর কখনো দিতে হয়নি পোশাক মালিকদের। প্রতিবার বাজেটে অথবা পরে প্রজ্ঞাপনের মাধ্যমে কর কমানো রেওয়াজে পরিণত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উৎসে কর০.২৫ শতাংশ চান গার্মেন্টস মালিকরা

আপডেট সময় ১১:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০