ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ফটিপির সূচি অনুযায়ী আগামী মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে। তবে করোনা ভাইরাসের কারণে এখনও এই সফর নিশ্চিত নয়। যদিও শ্রীলঙ্কা দল ইতোমধ্যে মাঠের অনুশীলনে ফিরেছে। তবে বাংলাদেশ দল অনুশীলনে ফিরতে পারেনি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন। তবে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্তের পরই টাইগারদের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।

আকরাম খান বলেন, ‘আমরা আগে পরিস্থিতি বোঝার চেষ্টা করছি, এজন্য অপেক্ষা করছি। বর্তমানে দেশের করোনা পরিস্থিতি ভালো না। তাই কিছু করার নেই আমাদের। আমরা কোনো ধরনের ঝুঁকি নেব না।’

সোমবার (জুন ০৮) এশিয়া কাপ নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি সভা আছে, যেখানে এশিয়া কাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বুধবার (জুন ১০) করোনা পরবর্তী ক্রিকেট নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে, সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও’র সঙ্গে আমার কথা হয়েছে। এসিসির মিটিং এবং ১০ তারিখে আইসিসির মিটিংয়ের পরই আমরা এই সফর নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে সফরটি নিয়ে আমরা প্রধান কোচ, ফিজিও, ট্রেনারদের সঙ্গে ভার্চ্যুয়াল সভা করছি। খেলোয়াড়দের সঙ্গেও নিয়মিত কথা বলছি, তাদের মতামত জানার চেষ্টা করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি

আপডেট সময় ০৮:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০