ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চট্টগ্রামে এক মাসের কারফিউ চায় বিএনপি

আকাশ আইসিটি ডেস্ক :  

চট্টগ্রামকে রেড জোন ঘোষণা করে এক মাসের কারফিউ চায় নগর বিএনপি।

রোববার (৭ জুন) দুপুরে কাজীর দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর বিএনপির সংবাদ সম্মেলনে এ দাবি জানান নগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিতে সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি। করোনার আগাম সংবাদ পাবার পরও তারা কোন ধরনের প্রস্তুতি নিতে পারেনি। পোশাক কারখানা ও দোকানপাট খুলে দিয়েছে। এতে সরকার দেশকে করোনার ঝুঁকির মধ্যে ফেলেছে।

‘ঢাকা ও নারায়ণগঞ্জের পর চট্টগ্রাম এখন হটস্পটে পরিণত হয়েছে। তাই চট্টগ্রামকে রেড জোন ঘোষণা করে এক মাসের কারফিউ জারি করা উচিত।’

বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। উপস্থিত ছিলেন নগর বিএনপির উপদেষ্টা জাহিদুল করিম কচি, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে এক মাসের কারফিউ চায় বিএনপি

আপডেট সময় ০৮:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০