ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভৈরবে করোনার উপসর্গ নিয়ে প্রাণ গেল তিনজনের

আকাশ জাতীয় ডেস্ক: 

কিশোরগঞ্জের ভৈরবে বৃহস্পতিবার করোনা সংক্রমণের সংখ্যা ১৫০ এর ঘর ছুঁয়েছে। একই সঙ্গে উপসর্গ নিয়ে নতুন করে মারা গেছেন আরও তিনজন। বুধবার মারা যান চারজন। এই নিয়ে দুদিনে মারা গেলেন সাতজন। বৃহস্পতিবার নতুন করে আরও আটজনের করোনা শনাক্ত হয়েছে। সর্বমোট সংক্রমণের সংখ্যা ১৫০ স্পর্শ করল। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

সকালে পৌর শহরের কেবি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় এক ব্যক্তি মারা যান। তার বয়স ৫৫ বছর। পরিবারের সদস্যরা জানান, এক সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন। করোনা সন্দেহ হলেও পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়নি। এই অবস্থায় ভোর থেকে শ্বাসকষ্ট বাড়তে থাকে এবং সকাল সাতটার দিকে মারা যান।

উপসর্গ নিয়ে ভোর চারটায় মারা যান পৌর শহরের জগন্নাথপুর এলাকার ওলি বেপারির বাড়ির ওয়াদুদ মিয়া। পরিবারের সদস্যরা জানান, ১০ দিন ধরে বৃদ্ধের জ্বরের সঙ্গে সর্দি ছিল। করোনা সংক্রমণ ছিল কিনা জানতে তারও নমুনা নেওয়া হয়নি। ভোর তিনটার দিকে শ্বাসকষ্ট শুরু হয় এবং এক ঘণ্টার ব্যবধানে তিনি মারা যান।

সকাল আটটার দিকে মারা যান আরও এক বৃদ্ধ। তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনিও এক সপ্তাহের অধিক সময় ধরে জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। তিনিও পরীক্ষার বাইরে ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ঈদের পর থেকেই ভৈরবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। লোকজনকে সচেতনতার জন্য চেষ্টা করেও জীবনযাত্রায় স্বাস্থ্যবিধি অনুসরণ করানো যাচ্ছে না। সব মিলিয়ে ভৈরবের পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।

মারা যাওয়া ওই তিন ব্যক্তির লাশ দাফন করেছে ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী টিম। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভৈরবে করোনার উপসর্গ নিয়ে প্রাণ গেল তিনজনের

আপডেট সময় ০৬:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০