ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউনাইটেডে আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার রাতে সাত সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

আগুন লাগার কারণ, হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, দায়বদ্ধতা ও ব্যর্থতা থাকলে তদন্তে তা তুলে ধরা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে তদন্ত কমিটিকে। তদন্ত কমিটির সদস্যদের নাম জানা যায়নি।

বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে এসি বিস্ফোরণে হাসপাতালটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র দশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই করোনা ইউনিটে চিকিৎসাধীন পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারনন এ্যান্থনী পল (৭৪), খোদেজা বেগম (৭০) এবং রিয়াজ উল আলম (৪৫)। পাঁচজনই করোনা ইউনিটের আইসোলেশন সেন্টারে লাইফ সাপোর্টে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ইউনাইটেডে আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি

আপডেট সময় ১২:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০