ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শক্তিশালী কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঢাকা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানী ঢাকায় চলতি বছরের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে গেছে। একইসঙ্গে রাজধানীজুড়ে ঝড়ের প্রভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতও হয়েছে।

এই তাণ্ডবে রাজধানীর বেশকিছু এলাকাতে গাছ উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে। বিভিন্ন সড়কে পড়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে রমনার হেয়ার রোড, হাতিরঝিল, হাইকোর্ট এবং তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বেশ বড় আকারের গাছও উপড়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিক থেকে রাজধানীতে ঝড় শুরু হয়। এর কিছু সময় পর প্রবল ঝড়ের সঙ্গে শুরু হয় বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টিও। তবে মধ্যরাতের তুলনায় ভোরে বাতাস এবং বৃষ্টির তীব্রতা ছিল সবচেয়ে বেশি।

এসময় ঘণ্টায় ৭৮ থেকে ৮৩ কিলোমিটার বেগে বয়ে যায় বছরের সর্বোচ্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়। আর বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৬৩ মিলিমিটার। ভোরের দিকে মাত্র তিন ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩৭ মিলিমিটার। চলতি বছরে এটিই সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাতের রেকর্ড।
সড়কে উপড়ে পড়ে গেছে গাছ,

এদিকে, সড়কের পড়ে যাওয়া গাছপালা সরিয়ে নিতে সকাল থেকেই কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এবং ঢাকার দুই সিটি করপোরেশন। এছাড়া ভারী বৃষ্টিপাতে রাজধানীর বেশকিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

বুধবার সারাদিনসহ আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে  জানিয়েছেন ঢাকাস্থ আবহাওয়া অফিসের বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল হামিদ।

নদী বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

শক্তিশালী কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঢাকা

আপডেট সময় ০৩:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০