ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্য সেবা বিভাগে নতুন সচিব

আকাশ জাতীয় ডেস্ক:

নতুন স্বাস্থ্য সচিব হিসেবে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নানকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।তিনি স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। আগামী দুয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে বলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

করোনা সংক্রমণ শুরুর পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ ব্যক্তিদের দায়িত্বহীনতা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিশেষজ্ঞসহ বিভিন্ন মহলে। সে সময় বলা হয়েছিল ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যকশন শুরু করবেন এবং রদবদল করবেন। সেই ধারায় এই রদবদল হচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য যে, আব্দুল মান্নান সাবেক উপদেষ্টা ড. আলাউদ্দীনের একান্ত সচিব ছিলেন। তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। ৮৬ ব্যাচের এই কর্মকর্তা বিচক্ষণ এবং  মেধাবী হিসেবে সুপরিচিত।

কিশোরগঞ্জের সন্তান আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সাইন্সে পড়াশুনা করেছেন। তিনি বিভিন্ন দেশি বিদেশি ডিগ্রীও অর্জন করেন। তার তিন সন্তানের মধ্যে দুজন চিকিৎসা সেবায় আছেন। বড় মেয়ে ডা. জেরিন তাসনিম ও ছেলে ডা. ইমতিয়াজ আব্দুল্লাহ চিকিৎসা সেবায় নিয়োজিত। ছোট ছেলে নটরডেম কলেজে অধ্যয়ন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য সেবা বিভাগে নতুন সচিব

আপডেট সময় ০৯:৪৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০